1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় সরকারি যাকাত ফান্ডে উদ্বুদ্ধকরণ সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত; মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল; ‎কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক; কাউখালীতে পুলিশের অভিযানে ১০ ইয়াবাসহ ১জন মাদক ব্যাবসায়ী আটক; আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ; কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি; মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড ; গরীব ও অসহায়ের মাঝে খাদ্য ও কাপড় বিতরণ, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে দোয়া মাহফিল; আত্রাই নদীর দক্ষিণ পাড়ের সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর;

বেলকুচিতে আস্থার প্রতীক দোয়াত-কলম ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ;

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৭৪ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে,
৩ মে (শুক্রবার) বিকেলে,চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের, দোয়াত-কলম প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোহাম্মদ ফজলার রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আলামিন ইসলাম, বেলকুচি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জুলফিকার মাহমুদ শিপন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, বেলকুচি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ,আতাউর রহমান রতন সাবেক উপজেলা সাধারণ সম্পাদক , আলহাজ্ব বদিউজ্জামান মন্ডল সাবেক সহ-সভাপতি আওয়ামী লীগ,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া,কমিশনার তারেক সরকার, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল হেলাল সহ শত শত নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বলেন, ৮ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, আমার প্রতীক দোয়াত- কলম, উক্ত নির্বাচনে আপনারা দোয়াত-কলম প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই তবে আপনাদের সুখে-দুখে পাশে থাকবো ইনশাল্লাহ, সেই সাথে আমি বেলকুচি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews