বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পৈতৃক সম্পত্তি বিরোধে রক্তপাত: কুমিল্লায় বোনের হাতে ভাই খুন, আটক ১; কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত; দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ; কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ; মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার; কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান;
Title :

মাদারীপুরে ভাড়ায় নেওয়া ইজিবাইক আত্মসাৎ: চালক গ্রেফতার, গাড়ি উদ্ধার;

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পঠিত

​মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ইয়ামিন মীর (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৮। একই সঙ্গে আত্মসাৎ করা ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। গতকাল ২ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে মাদারীপুর সদর থানার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত ইয়ামিন মীর মাদারীপুর জেলার কালকিনি থানার কালুইমারা গ্রামের মৃত সিদ্দিক মীরের ছেলে।
র‍্যাব জানায়, ইয়ামিন মীর ও তার মা নাজমা (৫৩) মাদারীপুর সদর থানার পাকদী মোল্লা বাড়ি এলাকার আমির হোসেন মোল্লার গ্যারেজ থেকে দৈনিক ভাড়ায় অটো রিকশা চালাতেন। গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে নাজমা তার ছেলে ইয়ামিনকে জিম্মাদার করে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ‘বোরাক’ ইজিবাইক ভাড়া নেন। পরদিন ২৯ নভেম্বর সকালে ইয়ামিন ইজিবাইকটি নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি।
ইজিবাইকটি ফিরে না পাওয়ায় মালিক আমির হোসেন গত ২ ডিসেম্বর মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল গতকাল রাতে মোস্তফাপুর এলাকা থেকে ইয়ামিন মীরকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবচর থানার যাদুয়ারচর গাছী বাড়ি এলাকা থেকে আত্মসাৎকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews