বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৪২০ কৃষকের মাঝে ২১০০ নারিকেল চারা বিতরণ, কৃষি উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বহুমুখী সহায়তা; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস: নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়; ​আগামীর ২২ নং ওয়ার্ড: রনি সরকারের ভিশন ও আধুনিকায়নের ইশতেহার; এসএসসি পরীক্ষার খাতা দেখছে দশম শ্রেণির শিক্ষার্থী: দেবিদ্বারে তোলপাড়, এলাকাবাসীর অভিযোগ; মেয়াদোত্তীর্ণ পশু চিকিৎসার ওষুধ বিক্রি: ভাণ্ডারিয়ায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান; গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু, কাউখালী-নেছারাবাদ-স্বরূপকাঠি অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার; কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার,মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান; দেবিদ্বারে বিএনপি সরকারের উন্নয়ন: শেষ হচ্ছে বল্লভপুর-উজানী কান্দি-মধু মুরা সড়কের কাজ; মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ;
Title :

মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ;

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৪৫ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধে ওহিদুর বাহিনী’র অধিনায়ক ও মুক্তিযুদ্ধের সংগঠক ওহিদুর রহমান মারা গেছেন।
শনিবার সকাল ৯.৪০ টার দিকে ঢাকার আগারগাঁও জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু এই তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন ওহিদুর রহমান।
তার বয়স হয়েছিল ৮২ বছর। তার জানাজা শনিবার এশার নামাজের পর নওগাঁ নওজোয়ান মাঠে এবং রবিবার সকাল ১০টায় আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে তার নিজ বাড়িতে হবে। মুক্তিযুদ্ধে নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তৃত এক অঞ্চলজুড়ে দুই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা নিয়ে বিশাল এক বাহিনী গঠন করেছিলেন ওহিদুর রহমান।  ওয়াহিদুর রাহমান ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
১৯৬৭-৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। তার নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীটি পরবর্তীকালে ওহিদুর বাহিনী নামে পরিচিতি পায়। ওহিদুর বাহিনী রাজশাহী, নাটোর ও নওগাঁ এলাকার নয়টি থানাজুড়ে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধের সময় ওহিদুর বাহিনীর চলাচল ছিল জলপথে। রাজশাহী নওগাঁর মানুষ তার নৌকার বহরকে বলতো ‘ওহিদুরের বায়ান্ন ডিঙ্গি’। মুক্তিযুদ্ধের ৬ সেপ্টেম্বর আত্রাইয়ের সাহাগোলা ব্রিজ ধ্বংস করেছিলেন ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধারা। সেই অপারেশনে ১০৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। ১৯ সেপ্টেম্বর আত্রাইয়ের তারানগর বাউল্লায় পাকিস্তানি বাহিনীর একটি নৌকার বহরে অতর্কিত আক্রমণ চালিয়ে ১৫০ পাকিস্তানি সেনাকে হত্যা করেছিল ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews