1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শারিকতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ দোকানিকে অনুদানের চেক বিতরণ; মউশিক শিক্ষক-কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে কাউখালীতে স্মারকলিপি; পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ; নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু; পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ;

মোংলায় যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন ও নেট জাল জব্দ;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালিয়ে মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালায়। এসময় ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ ২ হাজার কেজি পলিথিন এবং নেট জাল জব্দ করে। সেইসাথে নেটজাল ও পলিথিন বিক্রি এবং সংরক্ষণের দায়ে মেসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা বা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। এসময় পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো : সাইদুর রহমান সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews