রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালি;
পটু্য়াখালি জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শহীদ মিনারে ইন্টিগ্রেটেড সোস্যাল সার্ভিস অব পিপলস্ এ্যাডভাশমেন্ট (ইসপা) পক্ষ থেকে পুষ্প অর্পন করেন,এতে নেতৃত্ব দেন এমএ মান্নান হাওলাদার, পরিচালক কার্যক্রম ইসপা,পটুয়াখালী। এতে উপস্থিত ছিলেন সুমন চন্দ্র মিএ আরএম, মোঃ মনিরুজ্জামান মনিটরিং ( ইসপা) প্রধান কার্যালয় পটুয়াখালী। আরো উপস্থিত ছিলেন কর্মকর্তা জনাব,কামাল হোসেন,মোঃ মিজানূর রহমান,কামরুল ইসলাম সহ অনেকে
২১ ফেব্রুয়ারি পটুয়াখালি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সকল অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয়।
পরিচালক কার্যক্রম বলেন মহান একুশের চেতনা ধারণ করে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।।