শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ;

পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে- ইউএনও শারমিন আক্তার সুমী;

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৯২ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেছেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব, প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সরকার উৎসাহ ও প্রণোদনা দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণকে না বলি। পরিবেশের দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ উপলক্ষে “বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা পরিবেশ দূষণ রোধ করতে না পারলে ভবিষ্যতে জলবায়ু হুমকির মুখে পড়তে হবে আমাদের। পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। বাল্য বিবাহ, ধূমপান ও মাদক রোধের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যন্ত। গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষণায় মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কী বৃষ্টির পানিকেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণকে না বলতে হবে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন। বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালনের সহ আয়োজক ছিলো ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কোডেক, ডিএসকে, ব্রাক, বাদাবন সংঘ, ফ্রেন্ডশীপ, রূপান্তর, সিএনআরএস, বেডস, ওয়াইল্ড টিম, বিডি ক্লিন ও ইয়ুথ ফর সুন্দরবনস। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া র‌্যালি, পাটের পলিথিন বিতরণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে প্রতীকী প্লাস্টিক-পলিথিন পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews