1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আমড়াগাছিয়ায় একই স্থানে দুইজন নিহত, একজন নিখোঁজ; পিরোজপুরে সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা: তিন সংগঠনের ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকার; শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য;

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে তিন দিনব্যাপী এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গত সোমবার, মঙ্গলবার ও বুধবার (১৬,১৭ ও ১৮ মার্চ)২০২৬ সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয় কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ভোক্তাদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
খাদ্যবন্ধক কর্মসূচির কারণে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে বলে জানান উপকারভোগীরা। তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। এখানে কম দামে চাল পাওয়ায় তাঁদের কিছুটা হলেও আর্থিক চাপ কমবে। স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান,সরকারের এই মানবিক উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নের জন্য কঠোর তদারকি করা হচ্ছে। যাতে কোনো অনিয়ম বা ভোক্তার ভোগান্তি না হয়।
সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews