রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

শান্তিপূর্ণ ভোটে পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিব, সম্পাদক নাঈম নির্বাচিত;

  • Update Time : শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

শান্তিপূর্ণ গোপন ব্যালটের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত, জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়

অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো.হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. নাঈম তালুকদার নির্বাচিত হয়েছেন।
শনিবার (১আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের সাঈদী ফাউন্ডেশনের বিপরীতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সংগঠনের ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফয়সাল শেখ নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পজেটিভ পিরোজপুরকে জনকল্যাণ,মানবিক সেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও কার্যকর, গতিশীল ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো.লুৎফর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews