মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা; কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন; কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা;

বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত;

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলা হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু। প্রধান উদ্বোধক হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক সোহরাব আলীসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews