নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০) তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজন ও পুলিশের সহযোগিতায় রাণীনগরের করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।