সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে একজনের ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড; বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান; রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি; নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে১৫টাকা কেজি দরে চাল বিতরণ; ৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ;

রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব;

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত




এ এইচ এম জয়নাল আবেদীন
বিভাগীয় প্রতিনিধি (চট্রগ্রাম);

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার উপলক্ষে কক্সবাজারের রামুর ফকিরা বাজারের পূর্বপাশে বাঁকখালী নদীতে সম্প্রীতির বন্ধনে জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে।
২৬ অক্টোবর সোমবার বিকেলে ‘সম্প্রীতির জাহাজে, ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার’ এ শ্লোগানে জাহাজ ভাসানোর আয়োজন করা হয়।

দেখা গেছে, রামুর পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়াপাড়া, দ্বীপ-শ্রীকুল, জাদিপাড়া ও মেরংলোয়া গ্রাম থেকে মোট ৭ টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়েছে। সাত-আটটি নৌকার উপর বসানো বাঁশ, বেত, কাঠ এবং রঙিন কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে তৈরি এক-একটি কল্প জাহাজ আকর্ষণীয় নির্মাণ শৈলীর কারণে খুব সহজেই সবার দৃষ্টি কাড়ে। প্রতিটি জাহাজেই আছে একাধিক মাইক। ঢোল, কাঁসর, মন্দিরাসহ নানা বাদ্যের তালে জাহাজের উপরে শিশু কিশোর ও যুবকরা নেচে গেয়ে অন্যরকম আনন্দে। জাহাজ নিয়ে ভেসে এপার থেকে ওপারে যেতে যেতে মাইকে চলে বৌদ্ধ কীর্তন-নাচসহ নানা আনন্দায়োজন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও জিল্লুর রহমান বলেন, জাহাজ ভাসা উৎসবকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মূলত উৎসবটি বৌদ্ধ সম্প্রদায়ের হলেও এখানে সকল ধর্মের মানুষের উপস্থিতি লক্ষনীয়। যা সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়।

কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মোহাম্ম খৈয়াম,বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উদ্ভোধক ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড, সুকুমল বড়ুয়া,
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান,রামুর সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক, এটিএন নিউজ,
নির্বাহী সম্পাদক শফিউল আজম, রামু চৌমুহনী বনিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি।
সহ অন্যরা।উল্লেখ্য, অর্ধশতাব্দীকাল ধরে রামুতে এ উৎসবের আয়োজন চলে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews