শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে মামলা; পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; তৃণমূল শক্তিশালী হলেই সংগঠন শক্তিশালী হবে; ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান:৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার; নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; ভাঙ্গুড়ায় স্ত্রীকে নির্যাতন, গর্ভের সন্তান নষ্ট ও জোরপূর্বক তালাকের অভিযোগ স্বামীর; ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল; জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা; কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি; নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ;

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার;

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা এর সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে পিরোজপুর সদর থানাধীন পৌর এলাকার জয়দেবী তলার একটি ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলেন, জয়দেবী তলা পৌর এলাকার বাসিন্দা মো.শাহীন (৫৫) ও মো. হাসান (২৭)।
জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়ার জন্য গ্রেফতারকৃতদের পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এসআই পলাশ বিশ্বাস বলেন,মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদকের বিস্তার রোধে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews