রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান;

মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত;

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহনপুর;

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মোহনপুরের যৌথ উদ্যোগে ১ নভেম্বর (রবিবার) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা / ফাহিমা বিনতে আখতার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং কৃষক দলের সভাপতি বাবুলসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও যুবসমাজের প্রতিনিধিগণ।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজই দেশের আসল শক্তি। যুবদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। বক্তারা যুব সমাজকে মাদকমুক্ত থেকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মসংস্থানকারীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews