রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান;

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা;

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

আজ রবিবার ০১/১১/২০২৬
সকালে বান্দাইখাড়া বাজার শ্রী তপন সাহা ও আবুল কালাম আজাদ বলেন,এ বছর তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও তাদের মুজুরি একই রয়েছে। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় করেন। এই কাজের জন্য বছরে প্রায় নয় মাস বসে থাকতে হলেও তারা অন্যান্য কাজে ব্যাস্ত থাকে অনেকেই আবার ভিন্ন পেশায় নিয়োজিত হয়।

বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে, ১৯শ’ থেকে ২হাজার টাকা এবং তোষক ২৯০০ শ’ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত। নওগাঁর আত্রাইয়ের ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন।

স্থানীয় চারজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারে। একইভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও সমপরিমাণ সময় ব্যয় হয়।

স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ী জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews