সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন;

মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি;

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত




বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে একই বাড়ির পাশাপাশি দুটি ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১ নভেম্বর ২০২৬ তারিখ গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন, হাশি বেগম (স্বামী মোস্তফা) এবং মিরাজ (পিতা মৌজে আলী)। চোরেরা পাশাপাশি দুটি ঘরে প্রবেশ করে প্রত্যেক ঘর থেকে দুই ভরি করে মোট চার ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, চুরির ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। এমনকি এলাকার পরিচিত কেউ বা চোরচক্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো কারও সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু ব্যক্তির আয়-রোজগারের সঙ্গে তাঁদের ব্যয়বহুল জীবনযাপনের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের নিয়মিত আড্ডা, চা-নাশতা ও ব্যয়বহুল পোশাক-পরিচ্ছদের অর্থের উৎস কী—তা নিয়েও নানা আলোচনা রয়েছে। এসব বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় অনুসন্ধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে একই বাড়িতে পরপর দুটি ঘরে চুরির ঘটনায় কচুবাড়ীয়া গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চুরির রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং সাপলেজা ইউনিয়নে রাতের নিরাপত্তা জোরদার করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews