শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন;

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৮০ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে ‘তেঁতুলিয়া সচেতন নাগরিক কমিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার দুপুরে তেঁতুলিয়ার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন হানিফ। বক্তব্য রাখেন শিক্ষানবিস আইনজীবী রাসেদুল করিম, সাংবাদিক আব্দুল বাসেত, সরকার হায়দার, সোহরাব হোসেনসহ অন্যরা।
বক্তারা জানান, ১৯৮৭ সালে ভুমিকম্প জরিপের মাধ্যমে শালবাহান তেল খনি আবিষ্কৃত হয় এবং ১৯৮৯ সালে সেখানে তেল উত্তোলন শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। ফ্রান্সের ‘ফরোসল’ নামের একটি বিদেশি কোম্পানি ৮ হাজার ফুট গভীর থেকে ১২ ইঞ্চি ব্যাসার্ধের কূপ দিয়ে তেল উত্তোলন শুরু করে। কিন্তু উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং কোম্পানিটি সব কার্যক্রম গুটিয়ে চলে যায়। বক্তারা অভিযোগ করেন, ভারতের জলপাইগুড়ির রায়গঞ্জ থানার জমাদার পাড়া এলাকায় ওই কোম্পানি পরে খনন কাজ চালায় এবং সেখানে থেকে তেল উত্তোলন চলছে বলেও দাবি করেন তারা। তারা বলেন, কেন হঠাৎ করে শালবাহান খনি বন্ধ হয়ে গেল—এ বিষয়ে সরকারের তদন্ত করা প্রয়োজন। দ্রুত উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেঁতুলতলায় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews