বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন;

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৭০ বার পঠিত



আলমগীর আকাশ
টেকনাফ,কক্সবাজার

টেকনাফে জামায়তের পৌর সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে পৌরসভা থেকে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সমাবেশে যোগদানের পরবর্তী পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৬ জুলাই-২৫ইং সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার ওলামা সভাপতি মাওলানা আবদুল জলিল, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম, শ্রমিক নেতা মোহাম্মদ আইয়ুব,পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি খোরশেদ আলম দিদারসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভার শুরুতে আল কুরআন তিলাওয়াত করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল জলিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসমাইল বলেন,প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনের কাজে নিয়োজিত থাকার তাওফিক দান করেছেন। গত ১৯ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে সফলভাবে পৌরসভা থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়ে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত । এ সমাবেশ থেকে আমরা নতুন অভিজ্ঞতা, দিকনির্দেশনা অর্জন করেছি এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অনুপ্রেরণা পেয়েছি। তিনি পর্যালোচনা সভায় উপস্থিত সকলের সামনে পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব পেশ করেন,এবং সকলের সন্তুষ্ট প্রকাশ করেন । একইসাথে যাত্রাপথে কোনো কর্মীবাহিনীকে যথাযথ সহযোগিতা করতে না পারা এবং যাত্রাকালে কোনো অসুবিধা সৃষ্টি হয়ে থাকলে ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌর সভাপতি রবিউল আলম বলেন,আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল থাকতেই পারে। রাসূল (সা.) বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর যারা ভুলের পর তাওবা করে তারাই শ্রেষ্ঠ।’আমরা চাই ভবিষ্যতে আরও সমন্বিতভাবে, আন্তরিকভাবে একে অপরের সহযোগিতায় দ্বীনের কাজ করতে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা;
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
★ দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধি।
★ কর্মী ভাইদের সাথে আরও আন্তরিক যোগাযোগ রক্ষা।
★পরিকল্পিতভাবে দায়িত্ব বণ্টন।
★কষ্টের বদলে মমতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা। সভায় বক্তারা আরও বলেন, সংগঠনের প্রতিটি কর্মী যেন আল্লাহর সন্তুষ্টির নিয়তে, ভ্রাতৃত্বের বন্ধনে,সোহার্দ্যপূর্ণ পরিবেশে ও পারস্পরিক ক্ষমাশীলতার সাথে দ্বীনের কাজ করেন।
পৌর সভাপতি রবিউল আলম আরও উল্লেখ করেন,
টেকনাফ পৌরসভার মাটি ইসলামকে ভালোবাসার মানুষের ঘাঁটি। বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ বিভিন্ন দলের শাসন, ব্যবহার,তাদের কার্যকলাপ দেখেছেন। তাই পৌরসভার ছাত্র-যুবক,শ্রমিক জনতাকে অর্থাৎ সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে গণমিছিলে অংশগ্রহণের মাধ্যমে আপনারা এটি প্রমাণ করবেন, ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন পৌর সভাপতি রবিউল আলম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews