1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, ডাকাতির পর হত্যার সন্দেহ; হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম;

জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি :

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি,

রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় জনগণ উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি সোমবার এক সাক্ষাৎকারে বলেন, “ইতিবাচক রাজনীতির বিকল্প নেই” বর্তমানে রাজনৈতিক অস্থিরতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ছে,এ বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থাকাটা অস্বাভাবিক নয়। দেশের রাজনীতিতে এখনো পুরোপুরি ঐক্য দেখা যাচ্ছে না। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে যথেষ্ট টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছে। তরুণ রাজনীতিবীদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থেই জনগণের জন্য কাজ করবে বলে মনে করেন। এমনকি সব দল এবং দলের নেতারা সহনশীল হবেন ও সংযত হবেন। অতীত বা বিগত দিনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশবাসীর কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন। যাতে করে দেশ স্বাভাবিক গনতান্ত্রিক ধারায় চলতে পারে। এ ছারাও রাজনীতিতে প্রতিহিংসা এবং পারস্পরিক টানাপোড়ন যত কমিয়ে আনা যাবে ততই দেশ ও জাতির মঙ্গল হবে। দেশে কোন অপশক্তি মাথাচাড়া দেওয়ার মতো অবস্থা ভবিষ্যতে সৃষ্টি না হয়। যথাযথ রাস্তায় হাঁটতে না পারলে কোনভাবেই দেশে ইতিবাচক রাজনীতির সূত্রপাত হবে না বলে মনে করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews