বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু;

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত



আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

টানা ৪ দিন বন্ধ থাকার পর অদ্য২৮ জুলাই-২৫ইং তারিখ থেকে টেকনাফ-সেন্টমার্টিনের সাগর পথে ট্রলার চলাচল শুরু হয়েছে। দুটি ট্রলারে করে যাত্রীদের পাশাপাশি খাদ্য পন্য সামগ্রী সেন্টমাটিন দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বেলা সাড়ে ১১টায় দুটি ট্রলার জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিনের ৭৭ জন বাসিন্দাকে নিয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয় ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে দুটি ট্রলার রওনা দেয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতি সভাপতি রশিদ আহমেদ।
তিনি বলেন, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে সবধরনের ইন্জিন চালিত নৌযান চলাচল টানা চারদিন (বৃহস্পতিবার-রোববার) পর্যন্ত বন্ধ ছিল। এরমধ্যে রোববার সকালে সতর্ক সংকেত প্রত্যাহার করে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সাগর উত্তাল থাকায় রোববার সারাদিন কোনো ট্রলার চলাচল করেনি।
সেন্টমার্টিনের স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি সাগরে জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আগে টেকনাফ এসে আটকে পড়েছিলাম। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। পরিবার-পরিজন ছিল সেন্টমার্টিনে আর আমি ছিলাম টেকনাফে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে ট্রলার চলাচল শুরু হয়েছে তাই অনেক আনন্দিত। আমিসহ দ্বীপের প্রায় শতাধিকের মতো, নারী, পুরুষ ও শিশু ট্রলারে করে সেন্টমার্টিন যাচ্ছি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, নৌযান চলাচল চারদিন বন্ধ থাকায় টেকনাফ থেকে কোনো খাদ্যপণ্য না আসায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে। প্রতিবছর বর্ষা এলে দ্বীপের বাসিন্দাদের কষ্ট বাড়ে। আজ সকালের দিকে সেন্টমার্টিন জেটিঘাট এলাকা দিয়ে এসবি ফারুক ও এসবি সাদিয়া নামে দুটি ট্রলারে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে সবধরনের নৌযান চলাচল ৪ দিন ধরে বন্ধ রাখা হয়েছিল। রোববার আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত প্রত্যাহার করেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় এ রুটে আবার নৌযান চালু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews