বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে;

  • Update Time : মঙ্গলবার, ৫ অগাস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বরে ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল শেষে এসব কথা বলেন বক্তারা। বক্তারা আরো বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে। যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের আজীবন স্মরণ করব। এর আগে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়। এসময় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেত্রী শামীমা লাইজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, বিএনপি নেতা বাবলু ভুইয়া, শাহজাহান ফকির, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, যুবদল নেতা মো: আলাউদ্দিন, সুমন মল্লিক, মুহাম্মদ আল মামুন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মানিক, মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক অলিউর রহমান মুন্না, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব মিয়া শান্ত, ছাত্রনেতা মাশরাফি, পৌর মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার, মনি, তাসলিমা তাসু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews