রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু;

আত্রাইনদী ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি ,পাকা ধান নিয়ে উদ্বেগে কৃষক;

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩০৪ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

উজানের ঢল ও হঠাৎ পানি বৃদ্ধিতে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শত শত একর পাকা বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পানিতে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে বড় কালিকাপুর, হরপুর, রসুলপুর ও জাতোপাড়াসহ নিচু এলাকার মাঠে পানি ঢুকতে শুরু করেছে। রক্তদহ বিলের পানিও বৃদ্ধি পেয়ে জামগ্রাম খাল হয়ে আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে। ক্ষেতের ধান রক্ষায় কৃষকরা দলবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ ও ভাঙন ঠেকাতে কাজ করছেন। স্থানীয় কৃষকরা জানান, বৈরী আবহাওয়ায় ধান কাটতে না পারায় বিপাকে পড়েছেন তারা। এর মধ্যে পানি ঢুকে পড়ায় ফসল হারানোর শঙ্কা আরও বেড়েছে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে স্লুইসগেট বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews