সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ;

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁর আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার আয়োজনে দুপুরে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনের মুক্তির দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী,নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি করেন। এ সময় তিনি বলেন,”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মানুষের অধিকার। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।
মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের মুক্তি ও মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন,মোল্লা আজাদের কলেজের ছাত্র মাহফুজ রহমান,মোহাম্মদ বিপ্লব হোসাইন,শানভীর রহমান ,মোঃ রোহান ,তানভীর হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews