সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

আত্রাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডাক্তাররা ডিউটিতে থেকেও বাহিরে চেম্বার করার অভিযোগ;

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি :

 নওগাঁর আত্রাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কতিপয় ডাক্তাররা ফিঙ্গার দিয়ে ডিউটিতে থেকেও বাহিরে চেম্বার করার অভিযোগ পাওয়া গেছে। তারা যথাসময়ে হাসপাতালে যান না এবং যথাসময়ের পূর্বেই তাদের কে হাসপাতাল ত্যাগেরও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, হাসপাতালের কাজের ফাঁকে বাহিরে গিয়ে ও চেম্বার করার অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রোকসানা হ্যাপি ও বাহিরে রোগী দেখেন। হাসপাতালে কোন ইমারজেন্সি রোগী কথা বললে তিনি সাফ জানিয়ে দেন তিনি এখানে  আমার দায়িত্ব রোগী দেখা না। আমার প্রশাসনিক দায়িত্ব পালন করতে সময় চলে যায়। ডাঃ জাহিদুল ইসলাম এসেছেন মেডিকেল অফিসার হিসাবে তিনি প.প কর্মকর্তার যোগসাজশে  কোন নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছে মত অফিসে আসে সপ্তাহে দু তিন দিন। মুঠোফোনে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার রাতে ডিউটি থাকে আর আল্ট্রাসনোগ্রাম করি আর বেশি কথা না বলে ফোন কেটে দেন। অপরদিকে হাসপাতালের প্যাথলজি বিভাগ কে রেখে কতিপয় ডাক্তার তাদের মনোনীত ডায়াগনস্টিক সেন্টার এ পাঠান। অন্য ডায়াগনস্টিক থেকে রিপোর্ট করালে তারা রিপোর্ট দেখতে চাননা বলেও অভিযোগ পাওয়া গেছে। 
মহতাব আলী নামে এক ব্যক্তি জানান ডাক্তাররা ডায়াগনস্টিক ব্যবসায় জড়িয়ে পড়ায় তারা হাসপাতালের রুগীদের কে তাদের সেন্টার মুখী করতে এই প্রচেষ্টা। 
জরুরী বিভাগে চলে চরম সিন্ডিকেট। রোগী এলেই তাঁকে সে ভাবে না দেখেই পাঠানো হয় জেলা বা বিভাগীয় সদরে। সাহিদা নামের এক রুগী বলেন, কথায় বলে পুলিশের বৌ নাকি দারোগা হয় ঠিক তেমনি হাসপাতালের নার্সরা ডাক্তারের চেয়েও লর্ড। একদিকে তাদের বাজে আচরণ অপরদিকে কেনুলা, স্যালাইন সব তাদের রুম থেকে করে আসতে হয় নতুবা তাদের রক্তচক্ষু দেখতে হয়। কিছু বললে বাহিরে ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। মুনাক্কা নামের একজন বলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম হাতে ও নাকে ক্ষত হয় আমার নাতনির আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটু দেখে কোন চিকিৎসা না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে পরে ভবানীগঞ্জ ডা: বারী’র কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসাতেই আমার নাতনি অনেকটা সুস্থ হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপির সঙ্গে কথা বললে তিনি জানান,এগুলো অভিযোগের বিষয়ে আমার কোনো কিছু বলার নাই। আমি কিছু বলতেও চাই না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews