সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ;

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী কাঠালিয়ায় “আমার ভূমি আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে জমি-জমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ১৯শে নভেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় কাঠালিয়া পি.জি.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ব্যতিক্রমি ও যুগোপযোগী এ কর্মশালার আয়োজন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
উপজেলার সকল জনসাধারণের দোরগোড়ায় ভূমি বিষয়ক সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে, উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ ধারাবাহিকভাবে সকল ইউনিয়নের জনবহুল এলাকায় ভূমি সেবা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এ ধরনের কর্মশালার আয়োজন করে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন বলে জানা যায়।
উক্ত বিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে ২ ঘন্টা ব্যাপী এ প্রশিক্ষনে ভূমির নামজারির সরকারি খরচ,রেকর্ড সংশোধন,পর্চা সংগ্রহ ও সংশোধন সহ ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় তিনি বলেন,ভূমির মালিকদের উন্নত নাগরিক সেবা প্রদানে আমি ও আমার কাউখালী উপজেলা ভূমি অফিস প্রতিশ্রুতিবদ্ধ। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ পরীক্ষাও অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাইয়ে ৫ জন সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন,সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ,সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, সহকারী অধ্যাপক মোঃ আতিকুজ্জামান,সন্তোষ কুমার এদবর,মোঃ মাইনুল,সহকারী শিক্ষক আব্দুর রহমান মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews