সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ;

ডাকাত আটকসহ জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার ;

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি

কোস্ট গার্ডের সাঁড়াশী অভিযানে সুন্দরবনের আড়শিবসা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা ২ জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। রবিবার (২০ এপ্রিল) ভোর ৫ টায় জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা গত মঙ্গলবার ( ৮ এপ্রিল) থেকে ডাকাত করিম শরীফ বাহিনীর কাছে জিম্মি ছিলো বলে জানা যায়। উদ্ধার হওয়া জেলে আজিজুল শেখ (৫৫) এবং আলম গাজী (৩৭) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। 
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত (১৯ এপ্রিল) রাত ১১ টায় কোস্ট গার্ড এবং পুলিশের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোঃ শাজাহান মোল্লা (৪৮) কে আটক করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া আজ (২০ এপ্রিল) রাত ৩ টায় সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকা থেকে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী মোঃ সুমন হাওলাদার (৩০) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে। আটককৃত মোঃ শাজাহান মোল্লা (৪৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা এবং মোঃ সুমন হাওলাদার (৩০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews