সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা;

  • Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত




দেবিদ্বার প্রতিনিধি;

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, মামলা-হামলা, কারাবরণ ও পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা। স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।
স্থানীয়ভাবে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক অস্থিরতার সময়ও দলের কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন জুয়েল মোল্লা। ওই সময় আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি আহত ও রক্তাক্ত হয়েছিলেন বলে দাবি করেন তাঁর ঘনিষ্ঠজনরা। জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের প্রতি তাঁর আনুগত্যের বিষয়টিও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচিত।
জুয়েল মোল্লার রাজনৈতিক জীবনের সঙ্গে তাঁর পরিবারের ত্যাগ ও নানা প্রতিকূলতার ঘটনাও জড়িয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পারিবারিক জীবনেও তাঁকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সহধর্মিণীর সঙ্গে বিচ্ছেদের ঘটনাটিও তাঁর ব্যক্তিগত জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে স্থানীয়ভাবে আলোচিত।
এ ছাড়া রাজনৈতিক কারণে জুয়েল মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একইভাবে তাঁর ছোট ভাই রুবেল মোল্লাকেও কারাবরণ করতে হয়েছে বলে জানা যায়। পরিবারের দাবি, রাজনৈতিক হয়রানির কারণে রুবেল মোল্লা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিকূলতার কারণে তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং জুয়েল মোল্লার বাবাকেও একাধিকবার আটক করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলনের সময়ও জুয়েল মোল্লা সক্রিয় ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।
জুয়েল মোল্লা বলেন, “দেশ ও দলের জন্য এবার কিছু করার পালা। দেশে গণতন্ত্র ফিরে এসেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখন মানুষের পাশে থেকে তাদের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরতে হবে।”
দলীয় সূত্রে জানা যায়, জুয়েল মোল্লা ছাত্রদলের রাজনীতিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জুয়েল মোল্লার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সক্রিয়তাকে কাজে লাগানো হলে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হতে পারে। বিশেষ করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে তারা মনে করেন।
জুয়েল মোল্লা বলেন, সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনেও দল, দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews