সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

নানান আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ;

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৮ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি বলেন, `আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের পরিবেশের গুরুত্বকে স্মরণ করতে এবং এর সুরক্ষায় আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে। পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি, যা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য ও পানীয় জল সরবরাহ করে। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’তিনি আরও বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে। আসুন, আমরা প্রতিজ্ঞা করি-প্লাস্টিকের ব্যবহার কমান, বৃক্ষরোপণ করি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশবান্ধব জীবনযাপন করি।
স্থানীয়ভাবে আমরা যেসব উদ্যোগ নিই, তা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, মো. সম্রাট হোসেন সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews