1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী-পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে অবৈধ শর্টগান উদ্ধার,একজন আটক; পিরোজপুরে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, আটক ১; আক্কেলপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলা: ৩ বারের সফল মেম্বার নান্নুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা ; মান্দায় জমি বিরোধে বৃদ্ধ নিহত, ছাত্রশিবির নেতাসহ আটক ৪; পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘাটখালীতে ডলফিন পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; পটুয়াখালীতে সাকুরা পরিবহনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮; পটুয়াখালীর পাগলায় বরিশাল গামি পরিবহনে মুখামুখি সংঘর্ষ; নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে আরও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী; ধুকুরিয়াবেড়া ইউনিয়নের উন্নয়নে তরুণ ও যোগ্য নেতৃত্বের ডাক: জনমানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ; বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা;

নেছারাবাদে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি ;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার, স্বরূপকাঠি জগন্নাথকাঠি বন্দর বাজারের ৬টি দোকানে চুরির ঘটনাটি ঘটে।
অদ্য ১৮ জানুয়ারি (শনিবার)২০২৫ তারিখ,উক্ত বাজারে আনুমানিক রাত ১টা থেকে সকাল ৬:৩০ ঘটিকার মধ্যে চুরির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। উক্ত চুরির ঘটনায়,মোঃ রফিকুল ইসলাম,পিতা-মোঃ মনসুর আলী এর চশমার দোকানে ক্যাশ ভেঙ্গে নগদ ১০,০০০ টাকা। গোপাল দত্ত,পিতা মৃত- শিশু কুমার দত্তের মাতৃ গার্মেন্টস দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২০০০ টাকা। মোঃ আব্দুর রাজ্জাক খোকন, পিতা- মৃতঃ হাজী আব্দুস সাত্তারের স্বপ্নীল বস্ত্রালয় নামের ২টি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০০০ টাকা। মোঃ মাহবুবুর রহমান, পিতা মৃতঃ শাহজাহান এর নুসরাত বস্ত্রালয় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ১৩৫০ টাকা। মোঃ আসাদুজ্জামান, পিতা-মৃতঃ আব্দুর রহমান এর রহমান ট্রেডার্স দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০০০ টাকা এবং মোঃ আসাদুজ্জামান,পিতা-মৃতঃ আব্দুল হাকিম এর নেছারাবাদ টিম্বার এন্ড হার্ডওয়ার দোকানের সামনের তালা খুলে ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০০০ টাকা চুরি করে কে বা কাহারা নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন চুরি হওয়া ৬টি দোকানের মধ্যে ৫টি দোকানেই উপরের টিন খুলে/কেটে সিলিং ভেঙে এবং অপর ১টি দোকানের সামনের তালা খুলে ভিতরে প্রবেশ করে এবং প্রতিটি দোকানেরই শুধুমাত্র ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা চুরি করলেও দোকানে থাকা মালামাল নষ্ট বা চুরির কোন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি আমিন জানান, শনিবার গভীর রাতে উক্ত চুরির ঘটনাটি ঘটে,আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি, এ বিষয়ে বাজারের সিসি ক্যামেরা ও তদন্ত চলমান আছে, তিনি আরো বলেন শীঘ্রই আমরা অপরাধীকে সনাক্ত করে ধরতে পারব বলে আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews