মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার; বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম; থানা থেকে দুই আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন যুবশক্তি নেতা; শ্বশুর-শাশুড়ি-দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস; অধ্যাপক মোজাফফর আহমদ: গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার এক নিবেদিতপ্রাণ রাজনীতিক; কবিতাঃ কবি শুকান্ত ভট্টাচাৰ্য ; দেবিদ্বারের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনের দাবি এমপি আবুল হাসনাতের;

কাউখালীতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের একটি দল উপজেলার শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শিয়ালকাঠি গ্রামের মোঃ মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ সুমন (২৮)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়,উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান,মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা কাম্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews