বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

প্রধান উপদেষ্টার ভাষণে সংকট রয়েই গেল – ইলিয়াস হোসেন মাঝি;

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক,

প্রধান উপদেষ্টার ভাষণে সংকট রয়েই গেল উল্লেখ করে ১৪ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নতুন কিছুই নেই। এতে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ও ঘটে নি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে কথা বলেছেন, তা ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাব ভিন্ন কিছু নয়। ভাষণে সনদ বাস্তবায়নে আদেশ, একই দিনে জাতীয় সংসদ ও গণভোটের যে কথা বলা হয়েছে তাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবর্তে অনৈক্য বেড়ে গিয়ে দেশ এক দীর্ঘ মেয়াদি সংকটে নিপতিত হতে পারে। তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, বর্তমান সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, সংবিধান মেনে চলা এবং এর রক্ষণাবেক্ষণ করবেন বলে। আমাদের সংবিধানে আদেশ জারি বা গণভোটের কোন বিধান নেই। রাষ্ট্রপতি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে সংবিধান পরিপন্থী কাজ করা হয়েছে। এর মাধ্যমে গন অভ্যুত্থানের সংবিধানিক স্বীকৃতি ও ঝুঁকিতে পড়েছে। সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে গনভোট ও আদেশ সম্পর্কে যা বলা হয়েছে তাতে দলগুলোর নোট অব ডিসেন্ট উল্লেখ নেই। অথচ প্রধান উপদেষ্টা ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যে সনদে স্বাক্ষর করেছিলেন তাতে নোট অব ডিসেন্ট উল্লেখ ছিল। কিন্তু আজ যে আদেশ ও যে ভাবে গনভোটের কথা বলা হয়েছে তাতে নোট অব ডিসেন্ট না রাখাটা প্রধান উপদেষ্টার নিজের সাথে নিজের ও রাজনৈতিক দলগুলোর এবং জাতীর সাথে প্রতারণার শামিল। সরকার ও ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। ঐকমত্য কমিশনে যে সব বিষয়ে সব দল একমত হয়েছে সেগুলো নিয়েই হতে হবে জুলাই সনদ। আর সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার শুধু নির্বাচিত জাতীয় সংসদের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews