সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববি ছাত্রলীগকর্মী সজলসহ তিনজন মাদক মামলায় গ্রেপ্তার;

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৮০ বার পঠিত



স্টাফ রি‌পোর্টার;

কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট করার অপরাধে গ্রেফতার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী এবিএম মুশফিকুর রহমান সজলসহ তিনজন। শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টায় কুয়াকাটা জিরোপয়েন্টের পশ্চিম পাশে আবাসিক হোটেল সাউথ বীচের সামনের সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ।

তিনি বলেন, সমুদ্র সৈকত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তি করাচরণ করছে। আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিনজন যুবকে আটক করা হয়।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা নং ১১ তাং ২৮-০১-২৪ ধারা – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)/৪১ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, এবিএম মুশফিকুর রহমান(২৭) সজল থানা- মোহাম্মাদপুর, জেলা- মাগুরা৷ আমিনুল ইসলাম মুন্না(২৭) থানা-কোতয়ালী, জেলা-বরিশাল৷ ফাহিম হোসেন (২৪) কোতোয়ালি, জেলা- বরিশাল। গ্রেফতারকৃত দুইজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ এবিএম মুশফিকুর রহমান সজল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও স্বঘোষিত ছাত্রনেতা৷ তার নামে এর আগে দুটি মামলা রয়েছে৷ ফাহিম হোসেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews