বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

মোংলায় মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং নির্বাচনে রফিক সভাপতি, জাহিদুল সম্পাদক;

  • Update Time : সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
  • ১৬০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে মোংলা বন্দর মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক কর্মচারী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) শ্রম কল্যাণ রোডস্থ মোংলা বন্দর মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক কর্মচারী সংঘের কার্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷ মোট ২৬৫ ভোটারের মধ্যে ২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২১ জন প্রার্থী।
এ নির্বাচনে সভাপতি পদে কলস প্রতীক নিয়ে মো: রফিক সরদার ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল হাওলাদার (ঘড়ি প্রতীক) পেয়েছেন ৪০ ভোট, মো. সাব্বির আহম্মেদ চাঁন (ছাতা প্রতীক) পেয়েছেন ৩২ ভোট এবং মো. রাজু (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ১৭ ভোট।
হরিণ প্রতীক নিয়ে ১১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শুক্কুর আলী (চেয়ার প্রতীক) পেয়েছেন ৭২ ভোট এবং রাজিব নন্দি (জাহাজ প্রতীক) পেয়েছেন ১০ ভোট। এতে সহ-সভাপতি পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে  মো. নুর হোসেন ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাদ্দাম হোসেন (মিনার প্রতীক) পেয়েছেন ৬০ ভোট, মো. হারুন মোল্লা (চশমা প্রতীক) পেয়েছেন ৫৫ ভোট এবং মো. রবিউল শিকদার (বাই সাইকেল প্রতীক) পেয়েছেন ১৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো: রিপন হাওলাদার তালা প্রতীক নিয়ে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম (টেবিল প্রতীক) পেয়েছেন ৪০ ভোট এবং মো. সোহেল হাওলাদার (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ৪০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো: শহিদুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মিন্টু (বই প্রতীক) পেয়েছেন ৬৭ ভোট। কোষাধ্যক্ষ পদে রনি মিয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহীম হোসাইন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬০ ভোট। সদস্য পদে মো: পারভেজ মোমবাতি প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়ে ১ম এবং হাঁস প্রতীক নিয়ে আইতুল্লাহ ১০৭ ভোট পেয়ে ২য় হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাচান সরদার (মাছ প্রতীক) পেয়েছেন ৪৯ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সদস্য সচিব পৌর বিএনপি নেতা মোঃ এমরান হোসেন। নির্বাচনকালীন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপি নেতা রুস্তম আলী শেখ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, বিএনপি নেতা রিয়াদ মাহমুদ। এদিকে নির্বাচনের ফলফল ঘোষনার পর পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করছেন ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews