সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান;

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

বন্দর ও পর্যটন নগরী মোংলার রেল স্টেশন হতে “মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা” দুটি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌরসভা চত্বরে আমরা মোংলাবাসী ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাষ্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের, পর্যটন ব্যবসায়ী জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন’র মোঃ এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমুদ্র বন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল এবং সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল যোগাযোগ নেই। অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী বলেন, মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হলে বন্দরনির্ভর ব্যবসা ও বাণিজ্যে গতি আসবে, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। শ্রমজীবী ও সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি আসবে, সময় ও অর্থ সাশ্রয় হবে।
সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের মোঃ এমদাদুল হাওলাদার বলেন, মোংলা টু ঢাকা এবং ঢাকা টু মোংলা আন্তঃনগর ট্রেন চালু হলে পর্যটন শিল্পের বিকাশ হবে, বিশেষ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ সহজ ও নিরাপদ হবে। সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মোংলা টু ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানাই। তিনি আরো বলেন এই দাবি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ উন্নত হবে, যা সরকারের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews