1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

অপহৃত জেলেরাই প্রতিরোধ গড়ে আটক করলো ৩ বনদস্যুকে;

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বনদস্যুদের হাতেই অপহরণ হওয়া সাত জেলে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাদের সুন্দরবনের দুবলার চরের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে প্রচণ্ড প্রতিরোধের মাধ্যমে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলেরা। তার আগে সন্ধ্যা ৭টার দিকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।
আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।
জেলে মোঃ শাহজালাল বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে আমার ফিশিং বোটসহ সাতজন জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু বাহিনী। নিজেদের বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা নিশ্চিত না করলেও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, তিনিও প্রার্থমিকভাবে এ ঘটনার বিষয়টি জেনেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews