শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

আটকে পড়া জেলেদের উদ্ধার করলো কোষ্টগার্ড;

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৫৩ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

সুন্দরবনের পক্ষিচরে ফিশিং ট্রলার গ্রউন্ডিং হয়ে আটকে পড়া ০৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২৩ মার্চ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিঙ্গপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।
উদ্ধার হওয়া জেলেরা হলো-রহিম হাওলাদার (৪২),
এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০),
শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০),
মোসা হাওলাদার (১৮), আজিজুল হাওলাদার (২০)। উদ্ধার হওয়া সকলেই বাগেরহাটের শরণখোলা থানার বাসিন্দা। তিনি বলেন, আজ রবিবার ভোর ৪ টায় ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাত পাওয়া জেলেদের কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধার করা জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews