1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার আত্রাই থানাধীন বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গভীর রাতে জোরপূর্বক বেড়া নির্মাণ ও প্রাচীর স্থাপনের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভূক্তভোগী দাবিদার মো: রেজাউল করিম টিপু তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বিবাদীরা অনধিকার প্রবেশ করে এই বেআইনি কাজ করেছে উল্লেখ করে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মো: রেজাউল করিম টিপু (৪২) উল্লেখ করেন, তিনি তফসিলভুক্ত পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগ-দখল করে আসছেন। কিন্তু অভিযুক্ত বিবাদী পক্ষ-মো: রফিকুল ইসলাম, মো: রহিদুল ইসলাম, মো: মইদুল ইসলাম, মো: মশিদুল, মো: ইমরানসহ অজ্ঞাত আরও কয়েকজন-দীর্ঘদিন ধরেই উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিলেন।
​অভিযোগকারী জানান, গত ১৯/১১/২০২৫ তারিখ গভীর রাতে অভিযুক্ত বিবাদীগণ সম্পূর্ণ বেআইনিভাবে তার সম্পত্তিতে প্রবেশ করেন এবং সেখানে জোরপূর্বক একটি বাঁধ ও প্রাচীর নির্মাণ শুরু করেন। ​পরদিন ২০/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় বাদী ঘটনাস্থলে গিয়ে এই কাজের প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারপিটসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। অভিযোগকারী আরও জানিয়েছেন যে উক্ত সম্পত্তি নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা এই কাজটি করেছেন। অভিযোগপত্রে বাদী গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ঘটনার বিষয়ে একাধিক স্থানীয় সাক্ষী অবগত আছেন বলেও তিনি জানান।
​ভূক্তভোগী মো: রেজাউল করিম টিপু তার ন্যায্য অধিকার নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আত্রাই থানায় উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন জানিয়েছেন।এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মো: রেজাউল করিম টিপু কর্তৃক দায়েরকৃত অভিযোগটি পেয়েছি। যেহেতু সম্পত্তিটি নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আদালতে মামলা চলমান আছে, সেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমাদের প্রাথমিক কাজ হলো এলাকায় শান্তি- শৃঙ্খলা নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন পরিস্থিতির অবনতি না ঘটে। দ্রুত তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেআইনিভাবে সম্পত্তি দখল বা আইন হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews