রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড;

আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা;

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে অবৈধভাবে ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনগণের যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এই সেতুটি এলাকার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সেতুটির উপর প্রায় ৭০ থেকে ৮০টি ভ্যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই সেতুটি আত্রাই,রানীনগর,মান্দা,নওগাঁ,রাজশাহী ও ভবানীগঞ্জের সাথে সরাসরি যোগাযোগের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন যানবাহন যেমন ভ্যান,বাস,ট্রাক,সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল এই সেতু দিয়ে চলাচল করে। তবে সেতুটির উপর ভ্যানগুলো পার্কিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে,যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, “সেতুটি থেকে ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,”এই বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হবে।”স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews