1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

ইভটিজিং ও ধর্ষণের চেষ্টার অভিযোগে কাউখালীতে যুবক আটক;

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালীতে এক শিশু কন্যাকে ইভটিজিং ও ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে মোঃ রবি হাসান সিকদার নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে বৃহস্পতিবার কাউখালী থানা পুলিশ।
৯ জানুয়ারি(বৃহস্পতিবার) দুপুর ২:৩০ ঘটিকার সময় উপজেলার পূর্বআমরাজুড়ি ইউনিয়নের কাউখালী স্বরূপকাঠি সড়কের কেউন্দিয়া রাস্তা সংলগ্ন, মৃতঃ পংকজ হালদারের স্ত্রী সীমা রানী ও ভিকটিমের মায়ের দোকানে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে প্রতিভা হালদার তৈল আনাতে গেলে উক্ত ইভটিজিং এর ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মোঃ রবি হাসান শিকদার (২৪) কাউখালী ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের, হোগলা বেতকা গ্রামের আশ্রয় কেন্দ্রে বসবাসরত মোঃ মাহবুব শিকদারের পুত্র,বখাটে রবি একজন অটোচালক।
ঘটনার বিবরন ও লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,উক্ত সময় সীমা রানী হালদার আইডি কার্ড নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় একটি কাজে এসেছিল। সেই সুযোগে রবি হাসান ঘটনার সময় ওই দোকানে প্রবেশ করে এবং শিশু কন্যা প্রতিভাকে কুপ্রস্তাব দেয়। সে প্রস্তাবে রাজি না হওয়ায় অতঃপর রবি হাসান দোকানের মধ্যে শিশুকন্যাটিকে জড়িয়ে ধরে স্পর্শ কাতর স্থানে হাত দেয়া সহ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি দৌড়ে পালানোরচেষ্টা করলেও তার হাত চেপে ধরে, পরবর্তীতে তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী দোকানের লোকজন ও এলাকাবাসী উপস্থিত হয়। পরিস্থিতি খারাপ দেখে বকাটে রবি হাসান পালিয়ে যায়। বিতস্ত কাঁদো সুরে প্রতিভা উপস্থিত লোকজনকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিকভাবে ভিকটিমের মাকে ফোন করে জানালে দ্রুত ঘটনাস্থলে যান। ভিক্টিম মেয়ে মাকে বলেন,অনেক আগে থেকেই উক্ত ছেলে বিভিন্ন রকম কুপ্রস্তাব ও বিরক্ত করে আসছে, লজ্জা এবং ভয়ে মাকে কখনো জানায়নি। পরে এলাকাবাসীর সাথে আলোচনা করে শিশু কন্যার নিরাপত্তায় কাউখালী থানায় রবি হাসানকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। কাউখালী থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে উক্ত অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ভিকটিমের মা সীমা রানী বলেন তার স্বামী দুই মাস পূর্বে মারা গেলে,দুটি কন্যা সন্তান নিয়ে অতি কষ্টে রেখে যাওয়া চায়ের দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অভিভাবকের অনুপস্থিতে এ ধরনের অপরাধ করার সুযোগ পাচ্ছে,আমি উক্ত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাই।
এ বিষয়ে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সোলায়মান বলেন,বাদী কর্তৃক অভিযোগ পেয়ে দ্রুততম সময়ে এএসআই রাশেদুল ইসলাম আসামি মোঃ রবি হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে (নারী ও শিশু নির্যাতন সংশোধিত ধারায়) নিয়মিত মামলা রুজু করা হয়েছে, আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালত কোর্টে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews