1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

কাঁঠালিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নারীসহ আহত ৩ থানায় লিখিত অভিযোগ;

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

স্টাফ রি‌পোর্টার; নজরুল ইসলাম;

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় এক নারীসহ তিন জন আহত হয়েছে। ডাকাতরা ওই বাড়ি থেকে ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত দেড়টায় উপজেলা সৈয়দপুর কচুয়া গ্রামের সৌদি প্রবাসী শামীম ঘরামী ও কুয়েত প্রবাসী মশিউর রহমান ঘরামীর ঘরে ডাকাতির এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২/১৩ জনের মুখোশ ধারী এক দল ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময়ে তাদের হাতে বন্দুক, পিস্তলসহ নানান ধরনের অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা লোকজনদের হাত পা বেধে এলোপাথাড়ি মারপিট করতে থাকে ডাকাতরা।

ডাকাতের মারপিটে মনির হোসেন ঘরামী (৫০), সৌদি প্রবাসী শামীমের স্ত্রী নাছরিন বেগম (৩৫), বাবা মো. আবুল হোসেন ঘরামী (৭০) আহত হয়। পরে নগদ দুই লাখ তিন হাজার টাকা, স্বর্ণ অলংকার ও মূল্যবান মালামালসহ ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশের একটি চৌকস দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৃহকর্তা মোঃ মনির হোসেন ঘরামী জানান, রাত আনুমকি দেড়টার দিকে বারো তেরোজন মুখোশ পরা লোক আমাকে পিস্তল ঠেকিয়ে আলমিরার চাবি নিয়ে নেয়। পরে আলমিরাতে থাকা ১৫ থেকে ১৬ ভরি স্বর্ণ অলংকার ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।

এ সময় ঘরে থাকা আমার স্ত্রী ও বাবাকে বেঁধে মারধর করেন ডাকাতরা। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার, সাংবাদিকদের জানিয়েছে ঘটনাস্থল রাতেই পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতরা মুখোশধারী ছিল। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং ডাকাতদের চিহ্নিত করার সকল ধরনের চেষ্টা চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews