1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

চাটমোহরে অবৈধভাবে পুকুর খনন ; ভ্রাম্যমাণ আদালতের অভিযান ;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

বি‌শেষ প্রতিনিধি;

পাবনা জেলার চাটমোহরে ফসলি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা বাজারের পাশে ফসলি জমিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম।
অভিযান পরিচালনা কালে প্রশাসন এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এক্সেভেটরের চালক এবং গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। পরে এক্সেভেটর এবং ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়।
এ সময় ইউএনও রেদুয়ানুল হালিম বলেন বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন অনুযায়ী ফসলী জমি অথবা পুকুরের মাটি বিক্রয়ের উদ্দেশ্যে কর্তন অথবা পরিবহন আইনত দন্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন মাটি কাটার সাথে যুক্ত সকল অপরাধীকে দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews