বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

ঝিকরগাছায় সাংবাদিক আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপপ্রচার : দুইজনের নামে ৫ কোটি টাকার মানহানির মামল;

  • Update Time : সোমবার, ৪ অগাস্ট, ২০২৫
  • ১৬৪ বার পঠিত



জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (৪ আগষ্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু। বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)। বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায় বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তারকে (১৩) নির্যাতনের অভিযোগে পরের দিন ( ১৯ জুলাই) ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার বিষয়টি ফেসবুক আইডিতে প্রকাশ করেন আশরাফুজ্জামান বাবু। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা আশরাফুজ্জামান বাবুকে হয়রানি, অপদস্ত ও সন্মানহানী করার উদ্দেশ্যে ২৩ জুলাই দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তাহার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়া ২২ জুলাই দুপুর ১২ টায় আসামি মিন্টু মিয়া ও ২৩ জুলাই বিকাল ৬টায় মিন্টুর স্ত্রী খাদিজা বেগম মিথ্যা চাঁদাবাজির অভিযোগ বয়ানে বাদীর বিরুদ্ধে স্থানীয় ঝিকরগাছা নিউজ ২৪ গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার প্রদান করে ঘৃণা ছড়ায়। এতে বাদীর ৫ কোটি টাকার মানহানীর ঘটনা ঘটেছে।
মামলার প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা থানা ইনচার্জ (ওসি) কে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর কবীর সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews