সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র;

নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন;

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০১ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য সরাসরি পায়। এই সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে হয়রানিমুক্ত ভাবে গুদামে ধান দিতে পারেন, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। ​
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাস প্রমুখ।
​সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, আমরা শতভাগ স্বচ্ছতার সাথে ধান-চাল সংগ্রহ করতে বদ্ধপরিকর। সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে কৃষকদের অধিকার নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের টিম সার্বক্ষণিক তদারকি করবে।
​উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।
একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন। এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৭১মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। ৩রা মে থেকে ​আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews