1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

নওগাঁর আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে। জানা যায়, আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের সত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) অন্যান্য দিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।
আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews