মোঃ নুরুজ্জামান খোকন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভীতিপ্রদ বিদেশী পিস্তল,গুলি, ম্যাগাজিন এবং গাঁজাসহ রাজিব খা(৩৮)নামের এক ব্যক্তিক গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ৬ সেপ্টেম্বর-২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম, সঙ্গীয় চৌকস টিম ও ফোর্স সহ শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আসামি রাজিব খা-এর বসতঘরে সরেজমিনে তল্লাশি চালিয়ে ১টি ৭.৬৫ এম এম পিস্তল (যাতে MADE IN USA,N1101 লেখা আছে), ১টি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি রাজিব খা বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খা-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় পূর্বেও মাদক,জুয়া ও বিভিন্ন অপরাধমূলক ধারায় অন্তত ৫টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ সংক্রান্তে The Arms Act,1878 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo