1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

বেলকুচিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে মোছাঃ রাইচা খাতুন নামে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মোঃ আবু তালেব হিরো (৪৬) নামে এক যুবককে আটক করেছে বেলকুচি থানা পুলিশ। ১২ই সেপ্টেম্বর শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আটককৃত মোঃ আবু তাদেব হিরো বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বানিয়াগাঁতী গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে।
ভিকটিম শিশু স্কুল ছাত্রী বেলকুচি উপজেলার চন্দনগাঁতী কালীবাড়ি গ্রামের মোঃ হাসান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইচা খাতুন তার খালা মোছাঃ আনজুমানের বাড়িতে বেড়াতে যায়, সেখানে মোছাঃ রাইচা খাতুনকে একা পেয়ে সুযোগ বুঝে সবার আড়ালে হাত ধরে ঘাসের জমির মধ্যে নিয়ে পরণের কাপড় খোলার চেষ্টা করে আবু তালেব, এমতাবস্থায় রাইচা খাতুন ভয়ে চিৎকার দিলে তখন আবু তালেব রাইচাকে ছেড়ে দিয়ে একটু দুরে গিয়ে দাঁড়ায় এই সুযোগে রাইচা দৌড়ে তার খালার বাড়িতে চলে এসে তার খালাতো বোন মোছাঃ মাবিয়া খাতুন (২০) ও তার খালাকে বিষয়টি জানালে, খালার বাড়ির লোকজন ও ঘটনাস্থলের আশেপাশের লোকজনের সহযোগিতায় মোঃ আবু তালেব হিরোকে গণধোলাই দিয়ে আটক রাখে এলাকাবাসী, পরে এঘটনা বেলকুচি থানায় ফোন দিয়ে জানালে বেলকুচি থানার এস আই মোঃ আইনুল হক তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিম মোছাঃ রাইচা খাতুনের মা মোছাঃ সালমা খাতুন বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, শুক্রবার সকালে শিশু ধর্ষণ চেষ্টায় আবু তালেব নামে এক যুবককে আটক করে রেখেছে এলাকাবাসী, মোবাইল ফোনে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা রুজু করে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews