1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ;

শ্রীমঙ্গলে চা বাগানে ডাকাতির ঘটনায়  ৪ ডাকাত গ্রেফতার;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬০ বার পঠিত

ডেস্ক রিপোর্টার;

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানে ডাকাতির ঘটনায় চুনারুঘাটের ৪ ডাকাত কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয় গত বছর ২০২৩ সালের২২ নভেম্বর। 
উক্ত মামলার ঘটনায় গত বছরের ২৪ নভেম্বরে  লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে শ্রীমঙ্গল থানা পুলিশ । সম্প্রতি আটক এ ঘটনার মূল পরিকল্পনাকারী দূর্ধর্ষ ডাকাত হাবিবুর রহমান হাবিব ওরফে পাগলা হাবিব‘কে  গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনায় চা বাগানের চৌকিদারগন জড়িত ছিল মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। তাহার দেওয়া তথ্যমতে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা বাগানে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য চা বাগানের চৌকিদার ১। মোঃ লাল মিয়া (৩৫) পিতা-আব্দুল হামিদ, মাতা-রাবেয়া খাতুন, ২। হেলন মিয়া (৩৬) পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত তরিকুননেছা, ৩। রুবেল মিয়া (৩৯), পিতা-আব্দুস সাত্তার, মাতা-নুর চাঁন বিবি, ৪। মোঃ তৈফিক মিয়া (৩৯), পিতা-মকবুল হোসেন, মাতা-সুগেরা খাতুন, সর্বসাং-পারকুল, সর্ব থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই সাতগাঁও চা বাগানের চৌকিদার।
ডাকাতির ঘটনায় জড়িত গ্রেফতারকৃত উল্লেখিত আসামীদের আজ ২৬ জুন বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews