1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​ ট্যালেন্টপুলে বৃত্তি পেল কাউখালীর কৃতি শিক্ষার্থী ফাদিলাহ্ নাজলি; আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ; নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আত্রাই উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময় ; কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা; বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরব- এ যৌথ বাহিনীর সমন্বয় সাঁড়াশি অভিযান শুরু ;

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক নয়ন;

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মো: সোহরাওয়ার্দী হোসেন;
ব্যু‌রো রাজশাহী;
ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মাহমুদুল কবির নয়ন নামের এক সাংবাদিক।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

মাদক কারবারিদের হামলার শিকার সাংবাদিক মাহমুদুল কবির নয়ন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সূর্যদয় পত্রিকার সহ সম্পাদক ও দৈনিক ক্রাইম তালাশ এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

গুরুতর আহত সংবাদিক মাহমুদুল কবির নয়ন জানান,শুক্রবার রাতে চাকলাপাড়া এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী রিপন,সঞ্জয়,সাগরসহ প্রায় ৫-৬ জন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়। পরে আমার আত্মচিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ব্যাপরে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews