রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান;

হরতাল সফল করতে মোংলায় বিক্ষোভ মিছিল;

  • Update Time : শনিবার, ২৩ অগাস্ট, ২০২৫
  • ২৬০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

আগামীকাল বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ও হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে মোংলা উপজেলা ও পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 
শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় মোংলা মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
সবাবেশে বক্তারা বলেন, আসন কমানোর এই প্রস্তাব একটি পরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি এই প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে কঠোর আন্দোলন করা হবে; যা সামাল দেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যদি চারটি আসন বহাল না রাখে, তাহলে বাগেরহাটকে গোটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
মিছিল থেকে নেতাকর্মীরা বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। 
এর আগে মোংলা মহিলা কলেজ বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে আলোচনা সভা করে উপজেলা ও পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, মো: গোলাম নুর জনি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, ইসলামী আন্দোলনের বাগেরহাট -৩ আসনের  মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews