বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

ঝিকরগাছার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ইউএনও ভুপালী সরকার;

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ বার পঠিত



জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি;

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সংবর্ধনার আয়োজন করে ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঝিকরগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন, ফ্রেন্ডস টুয়েন্টি স্বেচ্ছাসেবী সংগঠন, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, দলিল লেখক সমিতি, গদখালি ফুল ব্যবসায়ী সমিতি, উপজেলা প্রশাসন স্কুল সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিকরগাছার ইতিহাসে এই প্রথম কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে বিদায় জানানো হলো। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার তার দায়িত্বকালীন সময়ে জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি সবসময় জনগণের পাশে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতা ও মানবিক নেতৃত্ব আমাদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ইউএনও ভুপালী সরকার বিদায় বেলায় বলেন, “আমি সর্বদা চেষ্টা করেছি জনগণের পাশে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে। আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যেখানেই থাকি, ঝিকরগাছার মানুষের জন্য আন্তরিক শুভকামনা থাকবে।” তিনি আরও বলেন, “ঝিকরগাছা আমার জন্য শুধুই একটি কর্মস্থল নয়, এটি জীবনের একটি বিশেষ অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার প্রশাসনিক জীবনকে সমৃদ্ধ করেছে।”
শেষে আয়োজক সংগঠন গুলোর পক্ষ থেকে ইউএনও ভুপালী সরকারকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর আগামী দিনের দায়িত্ব পালনে সফলতা ও মঙ্গল কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews