1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা; নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমি; ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা; কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার; আধুনিক ও মাদকমুক্ত ২নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: পিরোজপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এম এ মাসুদ হাওলাদার; আত্রাইয়ে এমপি রেজাউল ইসলামের সঙ্গে বিএনপির দপ্তর প্রধানদের মতবিনিময়,ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা; কাউখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী; পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক; ‎​

আত্রাইয়ে ইউএনও শূন্য দুর্ভোগ বারছে জনসাধারণের;

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শুন্য রয়েছে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। এ উপজেলার ৮ টি ইউনিয়নে দুই লাখের অধিক মানুষের বসবাস। জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় একদিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য রয়েছে। ইউএনও কামাল হোসেন গত ০১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাবার পর চার মাস রাণীনগরের ইউএনও রাকিবুল হাসান এবং প্রায় দুই মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন। সেবা গ্রহিতাদের মতে, শুন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে। জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল।
আত্রাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে মোটামুটি দায়িত্ব পালন করছেন।’
তবে পূর্ণাঙ্গ অফিসার পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে উল্লেখ করে দ্রুত ইউএনও নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনোরুপ গাফিলতি নেই। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শুন্য এ পদ পূরণ হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews